দুর্গাপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
দুর্গাপুর প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে গোলাম মোস্তফা (৫২) নামের এক যুবলীগ নেতাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত গোলাম মোস্তফা উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি পাঁচুবাড়ি গ্রামের শাহাজাহান মোলার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাঁচুবাড়ি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সম্প্রতি পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলায় তদন্তে তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চানন্দ সরকার বলেন, গোলাম মোস্তফার বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তদন্তে তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
