ব্যবসায়ীদের ভাগ্য বদলাতে ‘সেফ ইন্ডাস্ট্রিয়াল জোন’ গড়ার স্বপ্ন ইঞ্জিনিয়ার শাকিলের

ব্যবসায়ীদের ভাগ্য বদলাতে ‘সেফ ইন্ডাস্ট্রিয়াল জোন’ গড়ার স্বপ্ন ইঞ্জিনিয়ার শাকিলের

আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে রাজশাহীর ব্যবসায়ী মহলে বইছে উৎসবের আমেজ। এই নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদ’ মনোনীত ‘ক’ প্যানেল থেকে পরিচালক (ডাইরেক্টর) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্প বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল।Geographic Reference

উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন রূপরেখা

নির্বাচনী প্রচারণায় ইঞ্জিনিয়ার শাকিল রাজশাহীকে একটি ‘নিরাপদ ইন্ডাস্ট্রিয়াল জোন’ হিসেবে গড়ে তোলার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তিনি মনে করেন, পরিচ্ছন্ন ও শিক্ষা নগরী হিসেবে রাজশাহীর যে পরিচিতি রয়েছে, তার সাথে শিল্পায়নের সমন্বয় ঘটানো জরুরি।

তিনি বলেন, “রাজশাহীতে ব্যবসা-বাণিজ্যের প্রসারে প্রয়োজনীয় অবকাঠামোগত অভাব দীর্ঘদিনের। আমি বিজয়ী হলে এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে ছোট-বড় সকল ব্যবসায়ীর স্বার্থ রক্ষা হবে এবং নতুন নতুন শিল্প কলকারখানা স্থাপনের মাধ্যমে এই অঞ্চলের বেকারত্ব দূর হবে।”

​গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারের অঙ্গীকার

বিগত ১৭ বছরের স্থবিরতা কাটিয়ে চেম্বারকে গতিশীল করার প্রতিশ্রুতি দিয়ে এই তরুণ উদ্যোক্তা বলেন, “দীর্ঘদিন ধরে রাজশাহী চেম্বার কার্যত অচল ছিল। দলীয় প্রভাবের কারণে সাধারণ ব্যবসায়ীরা বঞ্চিত হয়েছেন। আমরা চাই চেম্বার যেন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর হাতে কুক্ষিগত না থেকে সাধারণ ব্যবসায়ীদের ভাগ্য বদলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। নিয়মিত ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন নিশ্চিত করাই হবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।”

পেশাদার অভিজ্ঞতার প্রতিফলন

ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল দীর্ঘ ১৪ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে শিফট ইঞ্জিনিয়ার ও জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কারখানার যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তার সরাসরি মাঠপর্যায়ের অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি রাজশাহী চেম্বারের প্রশাসনিক ও কারিগরি কাঠামোকে আধুনিকায়ন করতে চান, যা সরাসরি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের উপকারে আসবে।

নির্বাচনী সমীকরণ

উল্লেখ্য, আগামী ১৮ এপ্রিলের নির্বাচনে ‘ক’ প্যানেলে সভাপতি পদে খন্দকার মিজানুর রহমান খোকন (ক্রিকেট ব্যাট), সিনিয়র সহ-সভাপতি পদে শামসুর রহমান শান্তন (ঘুড়ি) এবং সহ-সভাপতি পদে এ কে এম সারওয়ার জাহান (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইঞ্জিনিয়ার শাকিল এই শক্তিশালী প্যানেলের হয়েই পরিচালক পদে লড়ছেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *