শহীদ নজমুল হক বালিকা স্কুলের প্রাক্তন ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠানের রেজিস্ট্রেশন শুরু
রাজশাহীর ঐতিহ্যবাহী শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে “প্রাক্তন ছাত্রী পুনর্মিলনী-২০২৬”। আগামী ২৫ ডিসেম্বর ২০২৬ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই পুনর্মিলনী। বিদ্যালয়টির ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ব্যাচে অধ্যয়ন করা প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ পুনর্মিলনী আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
‘এসো মিলি শৈশবের বন্ধনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত পুনর্মিলনীতে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রী, বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করবেন। পুনর্মিলনী উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কর্মসূচি ও স্মারক সামগ্রী প্রস্তুতের পরিকল্পনা রয়েছে। রেজিস্ট্রেশনের সময় এসব আয়োজনের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।
পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য অনলাইন ও অফলাইন-দুই মাধ্যমেই রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল ব্যাচের প্রাক্তন ছাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রত্যেক ব্যাচের ছাত্রীদের নিজ নিজ সহপাঠীদের খুঁজে বের করে এই আয়োজনের সঙ্গে যুক্ত করার অনুরোধ জানানো হয়েছে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৬। অনলাইন রেজিস্ট্রেশন: যঃঃঢ়ং://ধষঁসহর.ংহযমযং.বফঁ.নফ/ অফলাইন রেজিস্ট্রেশন: শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়, কক্ষ নং:১০৭। যোগাযোগ: ০২৫৮৮৮৫৪৫১২। ফেসবুক:যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/ংযধৎব/১ঊধম২১ঞুঃ৭/: প্রেস বিজ্ঞপ্তি
