মহিষবাথান পূর্বপাড়া মসজিদের চলমান উন্নয়ন কাজ পরিদশনে রাসিক প্রশাসক
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মসজিদের চলমান উন্নয়ন কাজ ও মহিষবাথান গোরস্থান সংলগ্ন ঈদগাহ পরিদর্শন করেছেন। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে রাসিক প্রশাসক মসজিদের চলমান উন্নয়ন কাজ ঘুরে দেখেন। এ সময় মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ তাঁর কাছে মসজিদের বিভিন্ন কার্যক্রম ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। প্রশাসক সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরে তিনি লক্ষ্মীপুর ভাটাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন। এ সময় ঈদগাহ মাঠের সার্বিক অবস্থা ও প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এরপর রাসিক প্রশাসক লক্ষ্মীপুর ভাটাপাড়া ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মাদ্রাসার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে মাদ্রাসা প্রাঙ্গণে একটি ফলজ গাছের চারা রোপণ করেন। এ সময় মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের পেশ ইমাম মুফতি ইমরান হোসেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সহ-সম্পাদক মোঃ শহীদুল ইসলাম ও কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া লক্ষ্মীপুর ভাটাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শওকত আলী ও শাহানুর ইসলাম মিঠু এবং লক্ষ্মীপুর ভাটাপাড়া ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি আলহাজ্ব রফিকুল ইসলাম, মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নাজির আহম্মেদ সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী ইশাসহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ। এছাড়া রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি মিল্টন ও মুস্তাক, যুবনেতা হাফিজুল ইসলাম আপেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
