বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি সভা

বাঘা প্রতিনিধি

বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফির সভাপতিত্বে সভায় বছরের প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায়, কমিটি দায়িত্ব গ্রহণের পর এক বছরের কার্যক্রম, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি । সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা। তিনি বলেন, “জাতির গর্বিত সন্তান হিসেবে আপনাদের দায়িত্ব এখনো শেষ হয়ে যায়নি। চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে থেকে সমাজের সেবক হিসেবে কাজ করতে পারলে আপনাদের সম্মান ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে।”

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইমাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা ইনছার আলী, বীর মুক্তিযোদ্ধা বেসার আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ লালু, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা আরজেদ আলী, বীর মুক্তিযোদ্ধা শুকচান আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা দেসের আলী, বীর মুক্তিযোদ্ধা আজিজ গাজী, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা লাল চাঁন ফকির। এ সময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট