বড়াইগ্রামে গলায় ফাঁস দিয়ে নৃত্য শিল্পীর আত্মহত্যা

বড়াইগ্রাম প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গলায় ফাঁস দিয়ে নৃত্য শিল্পী কাজল (১৮) আত্মহত্যা করেছে। তিনি উপজেলার কালিকাপুর বেড়পাড়া গ্রামের মিনু ফকির ও মাতা কহিনুর খাতুনের মেয়ে এবং ফোক শিল্পী মোনালিসা মুনের ছোট বোন। সে বনপাড়া সরকারী মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল। সে একজন ভাল গায়ক ও নৃত্য শিল্পী ছিল। তবে নৃত্যে সে অতি পারদর্শী ছিল। এছাড়া সে অতি সুন্দরী ছিল। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাতে পাশের মালেক হোসেনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। কাজল সেখানে যায়। কিন্তু বাড়ি ফিরতে দেরী করায় তার মাতা কহিনুর খাতুন বকাবকি করে। এতে সে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তাঁর মা ভোরে উঠে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে নামিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, আত্মহত্যা খবর পেয়ে সেখানে যাই। পরে লাশ উদ্ধার করে পোষ্ট মর্টেমের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানকার রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট