বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। গতকাল শনিবার সকালে রাজশাহী সার্কিট হাউজে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও কুশল বিনিময় করেন রাসিক প্রশাসক। সাক্ষাৎকালে রাজশাহীতে শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
এদিকে, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহীস্থ নওগাঁ জেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। শনিবার (১১ এপ্রিল) সকালে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে রাসিক প্রশাসককে নওগাঁ জেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাৎকালে প্রশাসক মহোদয় সমিতির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন ও তাঁদের ধন্যবাদ জানান ।
