চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ভর্তি ৪২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলা সদর হাসপাতাল ও চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুতে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪২ জন। চিকিৎসাধীন রয়েছেন ৯০ জন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন ডাঃ এ.কে.এম শাহাব উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৩৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ জন করে ভর্তি হয়েছেন। ২৪ ঘন্টায় ১ জনকে রেফার্ড ও সুস্থ হয়েছেন ৩৫ জন। চিকিৎসাধীন রয়েছেন ৯০ জন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৭৬, ভোলাহাটে ৮, শিবগঞ্জে ৩, গোমস্তাপুরে ২, নাচোলে ১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে চিকিৎসাধীন রোগী শতাধিক ছাড়িয়েছে। নতুন করে ভর্তি হয়েছেন ২৭ জন, সুস্থ ১৭, চিকিৎসাধীন রয়েছেন ১০৫ জন। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আসমা খাতুন নামে চাঁপাইনবাবগঞ্জের বালুবাগানের এক গৃহবধূর মৃত্যু হয়। এর আগের দিন হৃদয় নামে জেলার ভোলাহাটের ২৪ বছর বয়সী এক রোগীর মৃত্যু হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট