পবায় ইয়াবা-গাঁজা সেবন, যুবকের ৬ মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর পবা থানার পিল্লাপাড়া এলাকায় ইয়াবা ও গাঁজা সেবনের অপরাধে আরিফ (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পবা থানা পুলিশ পিল্লাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার আনারুলের ছেলে মো. আরিফকে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আরিফকে হাজির করা হয়। আদালত ইয়াবা ও গাঁজা সেবনের অপরাধে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট