বড়াইগ্রামে কমিউনিটি পুলিশিং সভা
বড়াইগ্রাম প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ এর আয়োজনে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কমকর্তা হুসনিয়ারা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কমিউনিটি পুলিশিং সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদ। বিশেষ অতিথি হিসেবে নাটোরের পুলিশ সুপার শরীফুল হক, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ এম লুৎফর রহমান, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ও অন্যদের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, সাংবাদিক সাইফুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
