বড়াইগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বড়াইগ্রাম প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় ১৭৬জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন। প্রশাসনের এমন উদ্যোগে উচ্ছসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ওই কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট দেয়া হয়। এতে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে থেকে ১৬৫ জন, মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের মধ্যে থেকে ৬জন এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫ জন জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধিত করা হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তার।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম,  উপজেলা কৃষি অফিসার সজিব আল মারুফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কৃতি শিক্ষার্থীবৃন্দ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট