নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারীর কারাদণ্ড
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় এক নারী মাদক কারবারীকে আটকের পর ভ্রাম্যমান আদালতে কারাদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার আগে নগরীর বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে গাঁজা রাখার অপরাধে এক নারী মাদক কারবারীকে আটক করে।
নগর পুলিশ জানায়, অভিযানকালে মতিহার থানাধীন তালাইমারী পাওয়ার হাউজ পাড়া এলাকার মৃত আঃ খালেকের মেয়ে ও মোয়াজ্জেম হোসেনের স্ত্রী লিলি বেগমকে (৬০) ১৫ পুড়িয়া গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত (নির্বাহী ম্যাজিস্ট্রেট) লিলি বেগমকে গাঁজা রাখার অপরাধে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
