নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, ট্যাপেন্টাডল, ইয়াবা ও হেরোইনসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬৫ গ্রাম গাঁজা, ১৮ পিস ট্যাপেন্টাডল, ২ পিস ইয়াবা ও ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

নগর পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রাজপাড়া থানা পুলিশ লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাব্বী (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার রজব আলীর ছেলে। এ সময় তার হেফাজত থেকে ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, রাব্বীর বিরুদ্ধে রাজপাড়া থানায় সাতটি মাদক মামলা রয়েছে। এর আগে ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে কাটাখালী থানা পুলিশ শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে জীবন ইসলামকে (২৫) গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। তার বসতবাড়িতে অভিযান চালিয়ে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে মতিহার থানা পুলিশ পশ্চিম বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফাইসাল আহমেদকে  (২৮) গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার দুলাল মন্ডলের ছেলে। তার কাছ থেকে তিন পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন বোয়ালিয়া থানা পুলিশ পৃথক দুটি অভিযানে আরও দুজনকে গ্রেপ্তার করে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে জিন্নাহনগর রাজশাহী মিষ্টি বাড়ি এলাকায় জনসাধারণের সহায়তায় অভিযান চালিয়ে বাবুকে (৩০) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আগে বিকেল পৌনে ৫টার দিকে মথুরডাঙ্গা সামুর মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রদীপ বিশ্বাসকে (২৭) গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল দুপুর আনুমানিক ১টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গোলজারবাগ গুড়িপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে আয়নাল শেখকে (৩৮) গ্রেপ্তার করে। তিনি বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ এলাকার সাইদুর রহমানের ছেলে। তার কাছ থেকে চার গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পুলিশের দাবি, আয়নালের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট