অক্টোবরে আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ
১৭ থেকে ২৩ অক্টোবর ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ; এরপর আফগানিস্তান-জিম্বাবুয়ের বিপক্ষে আলাদা সিরিজ। আরব আমিরাতে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে আফগানিস্তান। আগামী ১৭ থেকে ২৩ অক্টোবর হবে তিন দলের এই প্রতিযোগিতা। এরপর একই দেশে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে জিম্বাবুয়ে। একই সফরে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশও। ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে ১৭ অক্টোবর মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ১৯ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে স্বাগতিক আফগানিস্তান। ২১ অক্টোবর আফগানিস্তান মুখোমুখি হবে বাংলাদেশের। এরপর ২৩ অক্টোবর হবে ফাইনাল।
ত্রিদেশীয় সিরিজের আগে আফগানিস্তান ও বাংলাদেশ একটি টেস্ট খেলবে। ৯ অক্টোবর শুরু হয়ে ম্যাচটি চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। অর্থাৎ বাংলাদেশের আফগানিস্তান সফর শুরু হবে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের প্রায় এক সপ্তাহ আগে। ত্রিদেশীয় সিরিজ শেষে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৭ ও ২৯ অক্টোবর এবং ১ নভেম্বর। এরপর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ৫ নভেম্বর এবং দ্বিতীয়টি ১৩ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভেমোর মাকোনি বলেন, তিন সংস্করণেই শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকায় সফরটি তাঁদের জন্য গুরুত্বপূর্ণ। তিনি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আতিথেয়তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতার প্রশংসা করে আশা প্রকাশ করেন, সফরটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর হবে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিব খানও তিন সংস্করণে খেলার সুযোগকে স্বাগত জানিয়েছেন। তাঁর মতে, বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে বিভিন্ন সংস্করণে ম্যাচগুলো আফগান খেলোয়াড়দের মূল্যবান আন্তর্জাতিক অভিজ্ঞতা দেবে। নিয়মিত উচ্চমানের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের প্রতিশ্রুতির কথাও জানিয়েছেন তিনি। সূত্র: ইনকিলাব
