রাসিক প্রশাসকের সাথে মোহনপুর ও কেশরহাট বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মোহনপুর ও কেশরহাট উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। গতকাল বুধবার দুপুরে রাসিক প্রশাসক মোহনপুর ও কেশরহাট সফরকালে সঙ্গে ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি। সফরকালে সৌজন্য সাক্ষাৎ করেন কেশরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, মোহনপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ওসমান আলী, কেশরহাট পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল ইসলাম রেজাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ, মোহনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ধুরইল ১ নম্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
