গোদাগাড়ীতে ৮৮৭.৫ গ্রাম হেরোইন ফেলে পালিয়ে গেল মাদক কারবারিরা
স্টাফ রিপোর্টার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীর চর এলাকায় ৮৮৭ দশমিক ৫ গ্রাম হেরোইন রেখে পালিয়ে গেছে মাদককারবারীরা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের উপস্থিতি টের পেয়ে হেরোইন রেখে মাদক কারবারীরা পালিয়ে যায়। পরে র্যাব সেগুলো উদ্ধার করে। র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব-৫ সিপিএসসির একটি দল রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার হরিণশিকুর গ্রামের পদ্মা নদীর চর এলাকায় অভিযান চালায়। এসময় কয়েকজন মাদক কারবারি সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে পদ্মা নদীর চর এলাকায় অবস্থান করছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা হেরোইনের ব্যাগ ফেলে আমবাগানের মধ্যে পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে ওই ব্যাগে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ব্যাগের ভেতর থেকে নয়টি পলিথিনে ৮৮৭ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
