নগরীতে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর কর্ণহার থানার চকদর্শনপাড়া গ্রামে জুয়া খেলার সময় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস, খেজুর পাতার পাটি ও নগদ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আব্দুল মান্নানের ছেলে মো. লিমন হোসেন (২৮), মৃত তোরাব আলীর ছেলে মো. মুরাদ আলী (৫৫), বশির উদ্দিনের ছেলে ইসরাফিল হোসেন (৪৪), মৃত রিয়াজ উদ্দীনের ছেলে আব্দুল বারিক (৬০), মৃত জহির আলীর ছেলে হেলাল আলী (৫০) এবং মৃত আবুল হোসেনের ছেলে সোহাগ (২৮)। তারা সবাই চকদর্শনপাড়া গ্রামের বাসিন্দা।

নগর পুলিশ জানায়, গত সোমবার রাত সোয়া ৯টার দিকে কর্ণহার থানা পুলিশ চকদর্শনপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় একই গ্রামের মো. সোহাগের চায়ের দোকানের সামনে বারান্দা থেকে জুয়া খেলা অবস্থায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৩৫৫ টাকা, এক সেট পুরোনো তাস ও একটি খেজুর পাতার পাটি জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কর্ণহার থানায় জুয়া আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট