জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফল

স্পোর্টস রিপোর্টার

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জয পেয়েছে পুঠিয়া উপজেলা ফুটবল দল। গতকাল রোববার(২৩আগস্ট) পুঠিয়া উপজেলা ফুটবল দল ২-১ গোলে হারায় বাঘা উপজেলা ফুটবল দলকে। বিজযী দলের পক্ষে খেলার প্রথমার্ধের ১২ মিনিটে ১টি গোল করে। এর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে বিজযী দলের শিশির ৮৫ মিনিটে আরো ১টি গোল করে ২-০ গোলে এগিয়ে যায়। বিঝিত দলের পক্ষে রুস্তম ইসলাম দুখু মিয়িা ৯৪ মিনিটে ১টি গোল পরিশোধ করার পরক্ষনেই খেলা শেষ হয়ে যায় ও ২-১ গোলে পুঠিযা জয়লাভ করে। আজকের খেলায় মোহনপুর উপজেলা ফুটবল দল ও গোদাগাড়ী উপজেলা ফুটবল দল অংশ নেবে। আজকের খেলায সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাঃ সবুর আলী, মোঃ মহিনুল হাসান,এনডিসি মোঃ বোরহান উদ্দিন অন্তর,জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাদ্দেদ জামানী সুমন,জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হকসহ অন্য কর্র্মকর্তাগন উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট