সিংড়ায় বৈদ্যুতিক তারে  ভেজা লগির স্পর্শে খড় ব্যবসায়ীর মৃত্যু

সিংড়া সংবাদদাতা

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ আলী (৪২) নামের এক খড় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার চলনবিলের শহরবাড়ি এলাকায় খড়ের নৌকা এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পাশবর্তী ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরী গ্রামের আতাহার আলী মৃধার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে নিহত ব্যবসায়ী ফরহাদ আলী শহরবাড়ি গ্রাম থেকে নৌকায় খড় নিয়ে যাওয়ার সময় চলনবিলের জিয়াপুকুর নামক স্থানে বৈদ্যুতিক তারের সাথে নৌকার বাঁশের ভেজা লাঠি (লগি) স্পর্শ করলে ঘটনাস্থলেই শরীরে আগুন ধরে মর্মান্তিক মৃত্যু হয়। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট