নগর ভবনে বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন
রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনে আগত সেবা গ্রহীতা এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা চালু করা হয়েছে। গতকাল সোমবার (১৭ আগস্ট) দুপুরে নগর ভবনে ফলক উন্মোচন করে জবাবৎংব ঙংসড়ংরং (জঙ) বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়। নগর ভবনের ১ম থেকে ১০ তলা পর্যন্ত প্রতিটি ফ্লোরে এই বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার ব্যবস্থা রাখা হয়েছে। ফলে সিটি কর্পোরেশনে বিভিন্ন সেবা নিতে আসা নাগরিক এবং কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা সহজেই নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করতে পারবেন। অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাইদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
