বড়াইগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা

বড়াইগ্রাম প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিতে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুুিষ্ঠত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ এসএম লুৎফর রহমান ও অধ্যক্ষ মোঃ আশরাফ আলী, বনপাড়া পৌর বিএনপিথর সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন রাজু, বীরমুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা,বনপাড়া পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমীন, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলী আকবর, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা, বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুর রহমান প্রমুখ।

সভায় মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ, বড়াইগ্রাম ও বনপাড়া পৌরসভার বর্জ্যপদার্থ অপসারণ, নিবাপদ সড়ক ব্যবস্থা সহ উপজেলায় সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট