রাজশাহী জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আটক
স্টাফ রিপোর্টার
রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মান্জালকে গ্রেফতার করেছে আরএমপির পবা থানা পুলিশ। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে পবা উপজেলা বিএনপি নেতা শাজাহানের আটার মিল শিমুল অটো ফ্লাওয়ার মিল থেকে মান্জালকে গ্রেফতার করা হয়। তিনি ৫ আগস্ট পরবর্তী এতদিন বিএনপি নেতা শাহজাহানের শেল্টারে ছিলেন।
পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মান্জালের গতি-বিধি লক্ষ্য করা হচ্ছিল। তিনি পুলিশের নজর বন্দী ছিলেন। অবশেষে মোবাইলের সুত্র ধরে গতকাল রাতে তাকে আটক করা হয়।
আরএমপির পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, রাজশাহী জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদককে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
