স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৬ মাসে অসুস্থ ‘শতাধিক’ শিক্ষার্থী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ছয় মাসে অসুস্থ হয়েছেন শতাধিক শিক্ষার্থী। অনিয়মের সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য; প্রাথমিক ও গণশিক্ষা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে এ স্মারকলিপি দেন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাকটিভ ইয়ুথ অ্যাকশন ফর সাসটেইনেবল বাংলাদেশ (আয়াস)-এর একটি প্রতিনিধি দল।তারা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমানের হাতে স্মারকলিপিটি তুলে দেন।অ্যাকটিভ ইয়ুথ অ্যাকশন ফর সাসটেইনেবল বাংলাদেশ (আয়াস)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ওয়ালিদ হাসান জানান, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলায় একটি এনজিওর সরবরাহ করা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার কয়েকটি ঘটনা ঘটেছে। এ নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।তিনি বলেন, স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়ম পাওয়া গেলে এনজিও গাককে কঠোর আইনের আওতায় আনা হোক। বষয়টি খতিয়ে দেখতেই আমরা তিনটি মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছি। এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাকটিভ ইয়ুথ অ্যাকশন ফর সাসটেইনেবল বাংলাদেশ (আয়াস)-এর পরিচালক জাহিদ হাসান, ডেপুটি কো-অর্ডিনেটর শিমলা খানম খুশি, রামিসা ওয়াজিহা, সদস্য ইসরাক কবির তুর্কেও, আইরিন খাতুন, সুস্মিতা খানম ঐসীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা।এর আগে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়ার ঘটনায় বিভিন্ন সময় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহকারী এনজিও গাকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এরপরও এখন পর্যন্ত এনজিওটি খাবার সরবরাহ করে যাচ্ছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট