রাকাবে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা রাকাব প্রধান কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৬ নভেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাকাব, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক শচীন্দ্র নাথ সমাদ্দার; মহাব্যবস্থাপক (প্রশাসন ও পরিচালন) তাজ উদ্দীন আহম্মদ; মহাব্যবস্থাপক (আইসিসি; হিসাব ও আদায় মহাবিভাগ এবং বিভাগীয় মহাব্যবস্থাপক) মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়; এসইসিপি; রাকাব প্রশিক্ষণ ইনষ্টিটিউট; বিভাগীয় কার্যালয় ও বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; জোনাল কার্যালয় ও জোনাল নিরীক্ষা কার্যালয়, রাজশাহী এবং স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী’র সকল কর্মকর্তা-কর্মচারীগণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মানলন্ডারিং, টেরোরিস্ট ফাইন্যান্সিং প্রিভেনশন এন্ড ব্রাঞ্চোস কন্ট্রোল ডিপার্টমেন্ট এর উপ-মহাব্যবস্থাপক মোঃ শাহিনুর ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ রফিকুল ইসলাম বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন এবং তীব্র রাজনৈতিক অনিশ্চয়তা ও সংকটের মুহুর্তে তিনি দেশের শাসনভার গ্রহণ করে একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন। প্রেস বিজ্ঞপ্তি
