জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) (নির্বাহী পরিচালক রুটিন দায়িত্বে) ২৮ এপ্রিল-২০২৬ তারিখের স্বাক্ষরিত আদেশের পত্রে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনার জন্য মোঃ মোজাম্মেল হক মোজামকে সদস্য সচিব ও মোঃ সাইফুজ্জামান বাচ্চুকে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট এ্যাডহক কমিটি অনুমোদন করা হয়। গঠিত অনুমোদিত কমিটিকে স্থানীয় গঠনতন্ত্র মোতাবেক নির্দ্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এ্যাডহক কমিটির সভাপতি হলেন জেলা প্রশাসক রাজশাহী। অন্য সদস্যরা হলেন পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক),উপ-পরিচালক, সমাজ সেবা রাজশাহী ও জেলা ক্রীড়া অফিসার রাজশাহী। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার(১২ মে) সকালে জেলা প্রশাসকের দপ্তরে জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী শহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান ও দায়িত্বভার গ্রহন করেন নবাগত সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক মোজাম ও মোঃ সাইফুজ্জামান বাচ্চু। এ সময় সভাপতি তাদের জাতীয় ক্রীড়া পরিষদের আদর্শ গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব পালনের আহবান জানান ও সদস্য, ক্লাব কর্মকর্তা,সংগঠকদের নিয়ে মতবিনিময় করার পরামর্শ দেন তিনি। নবাগত সদস্য সচিব মোজাম্মেল হক মোজাম তাৎক্ষনিক উক্ত নির্দেশনা পেয়ে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সকল সদস্যবৃন্দ ও ক্লাব কর্মকর্তা এবং সংগঠকদের আন্তরিক অভিনন্দন জানান ও আগামী বুধবার (১৩ মে) বাদ মাগরিব মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি
