গোদাগাড়ীতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) গোদাগাড়ী উপজেলা শাখার সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর (মঙ্গলবার), দুপুর ১২টায় গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদার বখস্ গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), রাজশাহী জেলা শাখার সভাপতি সালমা শাহাদাত,সম্মেলনে সভাপতিত্ব করেন গোদাগাড়ী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মালেক।  ১৯৭২ সালে এম শরিফুল ইসলামের নেতৃত্বে প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী সমর্থিত এই সংগঠনটি শিক্ষকদের, বিভিন্ন ভাতা, পে-স্কেল, চাকুরী জাতীয়করণসহ নানান বিষয় নিয়ে কাজ করে চলেছে।  সম্মেলন শেষে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গোদাগাড়ী উপজেলা শাখার ৬ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি গঠন করা হয়। নতুন এই কমিটিতে গোদাগাড়ী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মালেককে সভাপতি এবং মাটিকাটা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নুর উদ্দিন বাবুকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।  অনুষ্ঠান শেষে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনুর রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট