শিক্ষাব্যবস্থাকে নতুন করে সাজানো অপরিহার্য এইচএসসির ফল বিপর্যয় : ব্যর্থতার দায় কার?

প্রভাত ডেক্স

এবারের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় ফলাফল বিপর্যয় ঘটেছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। নিকট অতীত এমন ফলাফল বিপর্যয় দেখা যায়নি। পাবলিক পরীক্ষার এই ফলাফল বিপর্যয়ের সংখ্যাটি শুধু একটি পরীক্ষার ফল নয়; এটি শ্রেণিকক্ষ, পাঠদান, মূল্যায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের জবাবদিহি এবং আমাদের সামগ্রিক শিক্ষাদর্শের একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনার দাবি রাখে। প্রকাশিত ফলের সারসংক্ষেপ অনুযায়ী, এ বছর পাসের হার গত বছরের ৫৮ দশমিক ৮৩ শতাংশ থেকে কমে ৫২ দশমিক ১২ শতাংশে নেমেছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও ৬৯ হাজার ৯৭ থেকে কমে ৪০ হাজার ৮৪ হয়েছে। তবে এই ফলের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। বিপরীতে শতভাগ পাস করেছে মাত্র ১৩৯টি প্রতিষ্ঠান। এই দুই বিপরীত চিত্রের মাঝখানেই লুকিয়ে এবার ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী নিবন্ধন করেছিলেন।তাঁদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অর্থাৎ অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থীর ব্যর্থতাকে শুধু ব্যক্তিগত ব্যর্থতা বলে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই। এর মধ্যে আছে শিক্ষার্থীর প্রস্তুতির ঘাটতি, শিক্ষকের সীমাবদ্ধতা, প্রতিষ্ঠানের দুর্বলতা, পাঠ্যক্রমের অসংগতি এবং মূল্যায়নব্যবস্থার সম্ভাব্য ত্রুটি। প্রতিটি স্তরের দায় নির্ণয় করতে হবে, সমাধানের পথও তৈরি করতে হবে। আমরা শতভাগ পাস চাই, কিন্তু তার চেয়েও বেশি চাই শতভাগ শেখা। পাসের হার কমেছে, কিন্তু শুধু এই একটি সংখ্যা দিয়ে শিক্ষাব্যবস্থার মান বিচার করা যাবে না। প্রশ্ন হলো, এত বিপুলসংখ্যক শিক্ষার্থী কেন উত্তীর্ণ হতে পারলেন না? তারা কি পড়াশোনা করেননি, নাকি তাঁদের শেখানোর ক্ষেত্রে ঘাটতি ছিল? প্রশ্নপত্র কি আগের তুলনায় কঠিন হয়েছে, নাকি মূল্যায়ন এবার বেশি কঠোর হয়েছে? শিক্ষার্থীদের প্রস্তুতি, শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের মান এবং পরীক্ষার খাতা মূল্যায়ন সবকিছুই পর্যালোচনার দাবি রাখে। ফল খারাপ হলেই শিক্ষার্থীদের অযোগ্য বলে দাগিয়ে দেওয়া সহজ; কিন্তু সেই ব্যর্থতার পেছনে শিক্ষাব্যবস্থার দায় কতটা, সেটি খুঁজে দেখা অনেক বেশি জরুরি।এবারের ফলের একটি তাৎপর্যপূর্ণ দিক হলো ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী ফেল করেছে। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ইংরেজিতে ফেল করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন। দুই বিষয়ে বিষয়ভিত্তিক ফেলের সংখ্যা যোগ করলে দাঁড়ায় ৩ লাখ ৮২ হাজার ২১। একই শিক্ষার্থী দুই বিষয়েই ফেল করে থাকতে পারেন, তাই সংখ্যাটিকে আলাদা শিক্ষার্থীর সংখ্যা হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না। তবে এই পরিসংখ্যান স্পষ্ট করে, বিষয় দুটিতে বড় ধরনের শিখনঘাটতি রয়েছে। ইংরেজিতে এত শিক্ষার্থীর ব্যর্থতা আমাদের দীর্ঘদিনের একটি সমস্যার দিকে আঙুল তোলে। স্কুলজীবন থেকে ইংরেজি পড়ানো হলেও বহু শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পর্যায়েও একটি অনুচ্ছেদ বুঝে পড়তে, নিজের বক্তব্য লিখতে কিংবা ব্যাকরণের মৌলিক প্রয়োগ করতে হিমশিম খান।   গত বছর এ সংখ্যা ছিল ২০২। এক বছরে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। বিপরীতে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২০২৫ সালের ৩৪৫ থেকে কমে এবার হয়েছে ১৩৯। এই পরিসংখ্যান কেবল শিক্ষার্থীদের ব্যর্থতা নয়, প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও জবাবদিহির প্রশ্নও সামনে আনে। কোনো প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস না করার ঘটনা স্বাভাবিক শিক্ষাগত ব্যর্থতা হিসেবে মেনে নেওয়া যায় না। তবে প্রতিষ্ঠানগুলোকে এক কাতারে ফেলে শাস্তি দেওয়াও সমাধান নয়।   কোনো পরীক্ষায় পাসের হার কমে গেলে স্বাভাবিকভাবেই অনেকে খাতা দেখার পদ্ধতি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তবে পাসের হার কমেছে বলেই মূল্যায়নে ভুল হয়েছে এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। আবার মূল্যায়ন শতভাগ নির্ভুল হয়েছে ধরে নেওয়ারও সুযোগ নেই। পরীক্ষার খাতা মূল্যায়ন একটি দায়িত্বশীল ও সংবেদনশীল কাজ। একজন পরীক্ষকের সামান্য অসতর্কতা কিংবা প্রশ্নের উত্তর মূল্যায়নে অসামঞ্জস্য একজন শিক্ষার্থীর ফল বদলে দিতে পারে। এ ক্ষেত্রে কয়েকটি পরিবর্তন জরুরি। পরীক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দিতে হবে, যাতে একই উত্তরের মূল্যায়নে বোর্ডভেদে বা পরীক্ষকভেদে বড় ধরনের পার্থক্য না থাকে। প্রতিটি প্রশ্নের জন্য স্পষ্ট নম্বর বণ্টন ও মূল্যায়ন নির্দেশিকা থাকতে হবে। সৃজনশীল ও বিশ্লেষণধর্মী প্রশ্নের ক্ষেত্রে কোন উপাদানের জন্য কত নম্বর দেওয়া হবে, তা পরীক্ষকদের কাছে পরিষ্কার থাকা প্রয়োজন। নির্দিষ্ট নম্বরসীমার কাছাকাছি থাকা খাতা পুনর্মূল্যায়নের ব্যবস্থা, নমুনা খাতা একাধিক পরীক্ষকের মাধ্যমে যাচাই এবং পরীক্ষকদের মূল্যায়নের সামঞ্জস্য পরীক্ষা করার ব্যবস্থাও চালু করা যেতে পারে। শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ আরও কার্যকর করা দরকার। সাধারণত পুনর্নিরীক্ষণে নম্বর যোগ, কোনো উত্তর মূল্যায়ন থেকে বাদ পড়েছে কি না, নম্বর যথাযথভাবে নথিভুক্ত হয়েছে কি না এসব বিষয় দেখা হয়। এটি সব ক্ষেত্রে নতুন করে উত্তরপত্র মূল্যায়নের সমান নয়। তাই পুনর্নিরীক্ষণের আবেদনপ্রক্রিয়া সহজ করার পাশাপাশি কোথাও মূল্যায়নগত ভুল পাওয়া গেলে সংশোধনের স্বচ্ছ ব্যবস্থা থাকতে হবে। এ বছর ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী অকৃতকার্য শিক্ষার্থীদের এক থেকে দুই মাসের মধ্যে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন। উদ্যোগটি বাস্তবায়িত হলে অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবনের অনিশ্চয়তা কমবে।তবে এই সুযোগ যেন কেবল দ্রুত ফল প্রকাশের তাগিদে নেওয়া সিদ্ধান্ত না হয়। শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময়, প্রয়োজনীয় নির্দেশনা এবং মানসম্মত পাঠসহায়তা দিতে হবে। একই সঙ্গে প্রশ্নপত্র ও মূল্যায়নের মান বজায় রাখতে হবে।তবে সবচেয়ে বড় পরিবর্তনটি আনতে হবে শিক্ষার দর্শনে। পাসের হার বাড়ানোই শিক্ষার একমাত্র লক্ষ্য হতে পারে না। শতভাগ পাসের নামে যদি শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান ও দক্ষতা যাচাই না করা হয়, তাহলে সনদের সংখ্যা বাড়বে, শিক্ষার মান বাড়বে না। আবার কঠোর মূল্যায়নের নামে বিপুলসংখ্যক শিক্ষার্থীকে ব্যর্থ হতে দিয়ে দায়িত্ব শেষ করাও গ্রহণযোগ্য নয়। শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে শেখানো, তার সক্ষমতা তৈরি করা এবং পরবর্তী জীবনের জন্য প্রস্তুত করা। পরীক্ষা সেই অর্জন যাচাইয়ের একটি মাধ্যম মাত্র। এ জন্য এসএসসি থেকে এইচএসসি পর্যন্ত পাঠ্যক্রমের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করতে হবে। কলেজে ভর্তির পর শিক্ষার্থীদের প্রাথমিক দক্ষতা যাচাই করে দুর্বলদের জন্য সেতুবন্ধনমূলক পাঠক্রম চালু করা যেতে পারে। ইংরেজি ও তথ্যপ্রযুক্তিতে মুখস্থনির্ভরতার পরিবর্তে নিয়মিত অনুশীলন, ব্যবহারিক কাজ, দলীয় প্রকল্প ও ধারাবাহিক মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণকে এককালীন আনুষ্ঠানিকতা না রেখে নিয়মিত পেশাগত উন্নয়নের অংশ করতে হবে। শিক্ষার্থীর উপস্থিতি, শ্রেণিকক্ষে অংশগ্রহণ ও পরীক্ষার ফলের ভিত্তিতে ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের আগেভাগে শনাক্ত করতে হবে। এইচএসসির এবারের ফল শুধু হতাশার সংবাদ নয়; এটি শিক্ষাব্যবস্থাকে নতুন করে সাজানোর একটি সতর্কবার্তা।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট