তরুণ উদ্যোক্তা তৈরিতে ২০ লাখ টাকা  অর্থায়নের আবেদন চলছে ৫৬ জেলায়

দেশে স্বাবলম্বী উদ্যোক্তা তৈরি ও তরুণদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি— উদ্যোগ ’ নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। এই প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ইতোমধ্যে প্রথম পর্যায়ে ৮ জেলার আবেদন জমা নেওয়া হয়েছে। আর গতকাল রবিবার থেকে অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের আবেদন নেওয়া শুরু হয়েছে। ‘উদ্যোগ’ প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন করা হবে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা হবে ঋণ। আর ঋণের সমপরিমাণ অর্থ অর্থাৎ, সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত এককালীন অনুদান পাবেন উদ্যোক্তারা। ঋণ ও অনুদানের অর্থ একইসঙ্গে এককালীন দেওয়া হবে।দেশের প্রতিটি প্রান্তিক ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে অর্থায়ন ও সহায়তাই এই কর্মসূচির মূল লক্ষ্য। গত ১৩ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পসংক্রান্ত নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।বাংলাদেশ ব্যাংক জানায়, উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির প্রাথমিক পর্যায়ে ৮ জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। এই জেলাগুলো হলো, মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। বর্তমানে এসব জেলা থেকে জমা পড়া আবেদনগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আর গতকাল রবিবার থেকে দেশের অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলা থেকে তরুণ উদ্যোক্তাদের আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে।আগ্রহী তরুণ উদ্যোক্তারা ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যে কোনো তফশিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন। এক্ষেত্রে আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফশিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বিনা জামানতে ২০ লাখ টাকা অর্থায়নের নীতিমালা এবং আবেদন ফরম পেতে ক্লিক করুন এখানে। সূত্র: বিডি প্রতিদিন
 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট