ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে প্রেসিডেন্ট
নতুন প্রভাত ডেক্স
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে গেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে যান তিনি।
এ সময় প্রেসিডেন্ট মন্ত্রীর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
প্রেসিডেন্টের প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্র: ইনকিলাব
