২৮তম জাতীয় ক্রিকেট লীগের ফল

স্পোর্টস রিপোর্টার

নাঈমের অপরাজিত ২০২ রান। ২য় ইনিংশে ২১ রানের লিড নিয়েছে সফররত বরিশাল ডিভিশন। হালকা জর নিয়ে ২৬৭ বলে অপরাজিত ২০২ রান করে রাজশাহী ডিভিশন দলের নাঈম আহমেদ। গত এনসিএল এ অভিষেক হয় রাজশাহী ডিভিশনের ২১ বছর বয়সি এই ড্যাসি লেফট ব্যাটার নাইম আহমেদ। ২য় ইনিংশের ৫ উইকেট হারিয়ে ২১ রানের লিড নিয়েছে বরিশাল ডিভিশন। গতকাল মঙ্গলবার(২০ অক্টোবর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ২৮তম জাতীয় ক্রিকেট লীগ(এনসিএল) এর ৩য় পর্বের ৩য় দিনের খেলায় বরিশাল ডিভিশনের বিরুদ্ধে রাজশাহী ডিভিশন ১ম ইনিংশে ১০২.২ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৪৫৭ রান। দিনের খেলা শুরুর ১ম ড্রিংসের কিছুটা আগে নাইম আহমেদ ডবল শতকের সাথে সাথে ইনিংশ ঘোষনা করেন অধিনায়ক  প্রীতম কুমার। এই ভেনুতে এনসিএল এ এটাই কোন ব্যাটারের ব্যাক্তিগত সর্বোচ্চ রান। অনুর্দ্ধ-১৪,১৬ ও ১৮ বয়স ভিত্তিক খেলাগুলোতে  নাইম চাঁপাইনবাবগঞ্জ জেলার হয়ে অংশ নেয়ার পর বিকেএসপিতে চলে যায়।বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেস বোলার এবং বর্তমান বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রেস বোলিং কোচ আলমগরি জানান নাইমের শুরু তার হাত ধরে। এর আগে আলমগীর কবিরের সৃষ্টি বাংলাদেশ জাতীয় দলের পেস শরিফুল ইসলাম ও নাহিদ রানা রুয়েল মিয়ার বলে আউট হয়।এরপর সানজামুল নয়ন মাত্র ৩ রানে আউট হলে ব্যাট করতে আসে নিহাদুজ্জামান। ইনিংশ ঘোষনার সময় নাইম ২০২ ও নেহাদ ২ রানে অপরাজিত থাকে। আজকের একমাত্র উইকেট টি নেয় রুবেল মিয়া। ২২৮ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংসে শুরুটা ভালোই করে বরিশালের দুই উদ্বোধনী ব্যাটার জায়াদ আবরার ও  ইফতেখার ইফতি। দলীয় ৮৪ রানে বরিশালের ১ম উইকেটের পতন হয়। ব্যাক্তিগত ২৬ রানে মেহরাব হোসেন অহিনের বলে বোল্ড হন বরিশালের অধিনায়ক ইফতি। বরিশালের অপর উদ্বোধনী ব্যাটার জায়াদ আবরার একটি ঝড় ইনিংশ খেলে নেহাদের বলে নার্ভাস ৯১ এলবিডব্লিই হন। দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৪৯ রানের ইনিংসে ব্যাক্তিগত ২৪ রানে অপরাজিত আছেন আব্দুল্লাহ। রাজশাহরি বোলারদের মধ্যে শফিউল,মোহরশেখ, সানজামুল ও নেহাদ ১টি করে উইকেট নেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট