২৮তম জাতীয় ক্রিকেট লীগ শুরু
স্পোর্টস রিপোর্টার
রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) ৪দিনের ম্যাচ শুরু হয়েছে। গতকাল রোববার বরিশাল ডিভিশন টসে জিতে ব্যাট করতে নেমে ১ম ইনিংশে ৬৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ২২৯ রান। দলের পক্ষে জোয়াদ আবরার ৪০.হাফিজুর রহমান ৪১,শহিদুল ৩২ ও কামরুল রাব্বি ৩৬ রান করে। রাজশাহী ডিভিশনের পক্ষে মেহরাব হাসান ৪৪ রানে ২টি,শফিকুল ইসলাম ৬১ রানে ৩টি ও সানজামুল ইসলাম ১৫ রানে ৪টি করে উইকেট নেন। বরিশালের করা ২২৯ রানের জবাবে রাজশাহী ডিভিশন ১ম ইনিংশে ব্যাট করতে নেমে ১০ ওভারে ১ উইকেট হারিয়ে দিন শেষে ২৪ রান সংগ্রহ করে।দলের পক্ষে নাইম আহমেদ১৩ রানে অপরাজিত থাকে। বরিশালের পক্ষে রুয়েল মিহা ১৪ রানে ১টি উইকেট নেন।
