প্রতারকে বিচারের দাবিতে বাগমারায় সৌদি প্রবাসী নারীর পক্ষে এলাকাবাসীর মানববন্ধন
স্টাফ রিপোর্টার, বাগমারা
রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার রাড়োপাড়া মহল্লায় বিয়ের দাবিতে সৌদি প্রবাসী নারী লেটিশিয়া বিশ্বাস (৩৮) এর সাথে প্রতারণার অভিযোগে প্রতারক নিরব হোসেনের বিরুদ্ধে এলাকাবাসী মানব বন্ধন করেছেন। গতকাল রোববার বিকালে এলাকার কয়েকশত লোক ওই নারীর প্রতি সমবেদনা প্রকাশ করে প্রতারণার অভিযোগ তুলে প্রতারক নিরবের বিচার দাবি করে। গত প্রায় ১০ দিন অতিবাহিত অনশন করলেও পারিবারিক কিংবা প্রশাসনিক ভাবে কোন নিরসন না হওয়ায় এলকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
মানববন্ধনে বক্তারা জানান, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার রাড়োপাড়া মহল্লায় গত ১০ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাড়োপাড়া মহল্লার আজিুর রহমানের ছেলে নিরবের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন লেটিশিয়া নামের এক প্রবাসী নারী। লেটিশিয়া দীর্ঘ দিন ধরে সৌদি আরবে চাকুরী করছিলেন। তার গ্রামের বাড়ি নাটোরের লালপুর উপজেলায়। ফেসবুকেতাদের প্রেমের সম্পর্ক। লেটিশিয়া বিশ্বাসের দাবি প্রায় পাঁচ বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে নীরব হোসেনের সঙ্গে তাঁর ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে বিয়ের বিষয়ে দু’জনের মধ্যে আলোচনা হয়। নীরবের পরিবারের সদস্যদের সঙ্গেও তাঁর কথা হয়েছিল তা স্থানীয়রা প্রমাণ দেয়। প্রতিবেশী মৎস্য ব্যবসায়ী গোলাপ হোসেন জানান, ওই মহিলার সাথে যোগাযোগ ও অর্থ নেয়ার ব্যাপারে ব্যাংক ও বিকাশের প্রমাণ বিষয়ে তার জানা। তিনি সহ কয়েকজন জানান, লেশিয়াকে বিয়ে করবে নিরব হোসেন তার পিতা-মাতা রাজি সেটাও পাড়ার অনেকে জানেন তাঁরা। মানববন্ধনে অবস্থান রত লেটিশিয়া বলেন, তাঁকে অনেক ভালো বেসে ছিলাম। সেই বিশ্বাস থেকেই নিরবের ভবিষ্যৎ গড়ার স্বপ্নে নিজের উপার্জিত অর্থ ব্যয় করতে থাকেন। বিয়ের প্রতিশ্রুতি আর ভবিষ্যৎ সংসারের স্বপ্ন ছিল তাঁর। প্রিয় মানুষটির ওপর বিশ্বাস রেখে ধীরে ধীরে তুলে দিয়েছিলেন নিজের জমানো প্রায় ১২ লাখ টাকা দিয়েছেন। কিন্তু সম্প্রতি অন্য জায়গায় বিয়ে করবে বলে তাঁর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। অবশেষে বাড়ির সামনে অনশনে করতে বাধ্য হয়। এদিকে বিষয়টি আগে টের পেয়ে বাড়ি-ঘরে তালা দিয়ে প্রেমিক নিরব হোসেন ও তার পরিবার গা ঢাকা দেয়। কয়েক দিন ধরে কখনও স্থানীয়দের দেওয়া খাবার খেলেও অধিকাংশ সময় না খেয়ে দিন যাপন চলে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রশাসনিক ভাবে তাকে কেউ সহায়তা করতে আসেননি। ফলে নিরাপত্তা নিয়ে স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়ে। অবশেষে নিরাপত্তা বজায় রাখতে স্থানীয়দের সহযোগীতায় বৃহস্পতিবার সকালে বাড়ির দরজার তালা খুলে বাড়িতে প্রবেশ করনে ওই নারী। এত সব ঘটনা উপলদ্ধি করে স্থানীয় পড়া প্রতিবেশী ও এলাকাসী তাকে সহয়তার হাত বাড়িয়ে মানববন্ধনে যুক্ত হয়েছে। তিনিসহ স্থানীয়রা তাঁর ন্যায্য দাবি হিসেবে বিয়ের অধিকার পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তারেক রহমান, ফজলুর রহমান ফরজ প্রাং সাইদুর রহমান, মোখলেছুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, তাঁর দাবি,তাঁকে বিয়ে করতে হবে। নয়তো সে আত্মহত্যা করবে। এ ঘটনায় নীরব হোসেন ও তাঁর পরিবারের সাথে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি। তবে স্থানীয়রা তাদের প্রেমের সর্ম্পক ও অর্থ লেন-দেনের ব্যপারে জানেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
