দুর্গাপূজা উপলক্ষে পোরশায় প্রস্তুতি সভা

পোরশা প্রতিনিধি

নওগাঁর পোরশায় আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ মর্যাদায়, শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম উপজেলার ১৯টি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতকরণ, সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: নাবিলা ফেরদৌস, পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি তৌফিক শাহ্ চৌধুরী এবং পোরশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুদেব সাহা।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট