বাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি  ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এ ডিবেটিং সোসাইটির আয়োজিত ১ম আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটের ফাইনাল পর্বে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। গত রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের প্যানোরামা ভবনে আয়োজিত প্রতিযোগিতায় সরকার পক্ষে অবস্থান করে সিই বিভাগ এবং বিপক্ষে অবস্থান করে আইন ও বিচার বিভাগ। যুক্তি-তর্ক উপস্থাপনের মাধ্যমে বিপক্ষ দল আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করে। বিতর্কে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী রেজয়ানা করিম তারিন। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশের উচ্চ-আয়ের অর্থনীতিতে উত্তরণ, উচ্চশিক্ষায় গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনের ওপর অধিক নির্ভরশীল বিষয়ে পক্ষে বিপক্ষে আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এন্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ডেপুটি রেজিস্ট্রার এডমিন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মনজিনুল মুবীন (অবঃ), বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীগণ।
 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট