বাংলাদেশ শিক্ষক সমিতির সম্মেলন রাজশাহী মহানগর শাখার সভাপতি তারিকুল ইসলাম, সম্পাদক সাদেকুল ইসলাম
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শিক্ষক সমিতি (বারী) রাজশাহী মহানগর শাখার কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুলে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি, রাজশাহী মহানগর শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুলের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রানিবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মহিষ বাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবাইদুল ইসলাম।
গত বুধবার সন্ধ্যায় মহানগর শাখার আংশিক তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মূলত ত্রি-বাষিক সম্মেলনে কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় সর্বসম্মতিক্রমে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত এই কমিটির নেতৃবৃন্দ ৩১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। মহানগরীর মোট ১৩টি স্কুলের ১৮জন প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত ছিলেন। মোট ভোটার সংখ্যা ২৭টি।
বাংলাদেশ শিক্ষক সমিতি, রাজশাহী মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা শাখার সাবেক সভাপতি ও কোর্ট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ আলী। ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন পরিচালয় ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক-১ সাহাবুদ্দিন ও নুরে আলম সিদ্দিকী।
