নগরীতে গাঁজা সেবনের অভিযোগে ৪ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

গাঁজা সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম। পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাত সোয়া ৩টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ-গুড়িপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রাজপাড়া থানার তেরখাদিয়া উত্তরপাড়া গ্রামের বাবলু শেখ বাবুর ছেলে বেলাল শেখ ওরফে সোহান (১৯), একই গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে ফিরোজ শেখ (২৭), কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে শাহাদত আলী (৫৫) এবং দামকুড়া থানার খোলাবোনা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মো. আরাফাত হোসেন (১৯)।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার পর গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট