বাঁধনের ওপর হামলাকারী পাঁচজনের পরিচয় শনাক্ত

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় জড়িত পাঁচজনের পরিচয় শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইতালিতে এ ঘটনা ঘটে।

বাংলাফ্যাক্টের অনুসন্ধান টিম জানিয়েছে, হামলার বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে ওই পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। তাদের সবাই ইতালিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। বাংলাফ্যাক্টের তথ্যমতে, ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলন এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন অভিনেত্রী বাঁধন। বর্তমানে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে তিনি ইতালিতে অবস্থান করছেন। প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়, ইতালিতে ভাইয়ের সঙ্গে রাস্তায় বের হওয়ার সময় বাঁধনকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি হেনস্তা করেন। এ ঘটনার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দেশ-বিদেশে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে।

বাংলাফ্যাক্ট আরও বলেছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও ফেসবুক পেজে বাংলাদেশকে নিয়ে বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্যের বড় একটি অংশ অন্তর্বর্তী সরকার এবং ২০২৪ সালের আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়েছে বলে তাদের অনুসন্ধানে উঠে এসেছে। পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টাও শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাফ্যাক্ট। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট