নায়িকা তমা মির্জা এখন ব্যাংকের এভিপি

অভিনয়ের পাশাপাশি জীবনের নতুন এক অধ্যায় শুরু করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী তমা মির্জা। প্রায় তিন মাস ধরে দেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি-ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে কাজ করছেন তিনি। নতুন এই পেশা ও কর্মপরিবেশ বেশ উপভোগ করছেন অভিনেত্রী। ব্যাংকে কাজের অভিজ্ঞতা নিয়ে তমা বলেন, ‘নতুন সহকর্মী, নতুন পরিবেশ। নতুন বন্ধুও পেয়েছি। সব মিলিয়ে দারুণ কাটছে। অভিনয়ের পাশাপাশি ব্যাংকে যোগ দেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি অভিনয়ে অনিয়মিত হয়ে পড়বেন তমা? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী স্পষ্ট করে জানিয়েছেন, অভিনয় থেকে দূরে যাওয়ার কোনো পরিকল্পনা তাঁর নেই। তমা বলেন, ‘অভিনয় আমার প্রথম ভালোবাসা আর ভালোলাগার জায়গা। এখানেই আছি, থাকব, আমৃত্যু কাজ করব ইনশাআল্লাহ। ব্যাংক কর্তৃপক্ষও আমার অভিনয়ের ব্যাপারে খুবই আন্তরিক। অভিনয়ের বাইরে নতুন পেশাকে নিজের জন্য নতুন একটি অভিজ্ঞতা হিসেবেই দেখছেন তমা। নিয়মিত সিনেমায় কাজ না করায় অবসর সময়কে কাজে লাগিয়ে নতুন কিছু শেখার সুযোগ হিসেবেই ব্যাংকের চাকরিকে দেখছেন তিনি। এ প্রসঙ্গে তমার ভাষ্য, ‘আমি খুব বেছে বেছে কাজ করি। বছরে একটা কিংবা দুটো সিনেমায় কাজ করি। জীবনের বাকি সময়টা অন্য কিছু এক্সপ্লোর করতে পারাটা দারুণ একটা সুযোগ। সেই সুযোগটা কাজে লাগিয়ে আমার অভিজ্ঞতা অর্জন করতে চাই।’ সূত্র: কালের কণ্ঠ
 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট