বাগমারায় বারনই নদীতে অবৈধ সূতি জালের বাঁধ নির্মাণের অভিযোগে ভ্রমণ আদালত

স্টাফ রিপোর্টার, বাগমারা

গতকাল রোববার  দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এর নেতৃত্বে অবৈধ ভাবে বারনই নদীতে সুতি জালের বাঁধ তৈরির অভিযোগে বাগমারা উপজেলাধীন গণিপুর ইউনিয়ন এর মহব্বতপুর খন্দকারপাড়া নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জানাযায়, মহব্বহপুর খন্দকার পাড়া নামক স্থানে কতিপয় অজ্ঞাত অসাধূ ব্যক্তি নদীর গতিপথ রোধে সুতি জালের বাঁশের বাঁধ সৃস্টি করে। যার ফলে নদীর পানির প্রবাহ বাধাপ্রাপ্ত হচ্ছে। নদীর গতিপথ সচল রাখতে উক্ত স্থানে অবস্থিত সুতি জালের বাঁশের বাঁধ ভেঙ্গে ফেলা হয়েছে এবং সুতি জাল বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান ও এসআই হাবিবুর রহমান। এসময় স্থানীয়দের সহযোগীতায়  সমস্ত জালও বাঁশ বিনষ্ট করা হয়েছে। এ ধরনের অবৈধ বাঁধ সৃস্টি করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট