তানোরে আইনশৃঙ্খলা  কমিটির সভা

তানোর প্রতিনিধি

রাজশাহীর তানোরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালের দিকে উপজেলা প্রশাসনিক ভবন  হলরুমে নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা কমিটির সভা। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় আইন শৃঙ্খলার সার্বিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শিব শংকর বসাক, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিএইচও বার্নাবাস হাসদাক, কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ওয়াজেদ আলী, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, সমবায় অফিসার সহিদুল ইসলাম, খাদ্য কর্মকর্তা পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সায়মা আঞ্জুমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন,  কলমা ইউনিয়ন ইউপির চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী, বাধাইড় ইউনিয়ন ইউপির চেয়ারম্যান আতাউর রহমান, পাচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, তালন্দ ইউপির চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, কামারগাঁ ইউপির চেয়ারম্যান সুফি কামাল মিন্টু, চান্দুড়িয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মেজর, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আলহাজ্ব আব্দুর রহিম, পৌর জামায়াতের মেয়র প্রার্থী মাহবুব চৌধুরী, পৌর সেক্রেটারি জুয়েল উদ্দীন  প্রমুখ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট