কলেরার ফ্রি টিকা নিতে কোথায়  ও কীভাবে নিবন্ধন করবেন

শনিবার (২২ আগস্ট) থেকে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিন (পিওসিভি) দেওয়ার এই কর্মসূচি শুরু হয়েছে। এর আওতায় ৫১ লাখের বেশি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্দিষ্ট এলাকা ছাড়াও কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার ১৪টি উপজেলা ও থানা এলাকায় এই টিকাদান কর্মসূচি চলবে। এক বছর ও তার বেশি বয়সি সবাই এই টিকা নিতে পারবেন। তবে অন্তঃসত্ত্বা নারীরা কর্মসূচির আওতায় থাকবেন না।কর্মসূচির আওতায় মুন্সীগঞ্জ সদর, নারায়ণগঞ্জ সদর, ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ, হোসেনপুর ও তাড়াইল উপজেলায় টিকা দেওয়া হচ্ছে। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরশনের লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর এবং উত্তর সিটি করপোরেশনের তেজগাঁও, খিলক্ষেত ও শেরেবাংলা নগর থানা এলাকাতেও টিকাদান করা হচ্ছে।স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা জানিয়েছে, প্রথম ডোজ ২২ আগস্ট থেকে দেওয়া হচ্ছে। দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে। কলেরা থেকে সুরক্ষার জন্য উপযুক্ত ব্যক্তিদের দুই ডোজ টিকা নিতে হবে। নিবন্ধন করবেন যেভাবে: টিকা নিতে আগ্রহী ও উপযুক্ত নাগরিকদের প্রথমে ভ্যাক্সইপিআইয়ের (ঠধীঊচও) ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য যঃঃঢ়ং://াধীবঢ়র.মড়া.নফ/ ওয়েবসাইটে প্রবেশ করে জন্মনিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য দিতে হবে। কিউআর কোড স্ক্যান করেও নিবন্ধন করা যাবে। সফলভাবে নিবন্ধন সম্পন্ন হলে একটি ন্যাশনাল হেলথ আইডি (এনএইচআইডি) এবং টিকা-সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যাবে। নিবন্ধনের মাধ্যমে পাওয়া জাতীয় স্বাস্থ্য আইডি ভবিষ্যতে ডিজিটাল স্বাস্থ্যসেবা গ্রহণেও সহায়ক হবে। সূত্র: যুগান্তর

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট