ইংলিশ অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বাঘার শিক্ষার্থী ফাতেমা

বাঘা প্রতিনিধি

প্রত্যন্ত উপজেলা বাঘা থেকে উঠে এসে বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে তোলার সুযোগ পেয়েছে রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা রওনক। ইংলিশ অলিম্পিয়াড সেসন ৪ এর জুনিয়র ক্যাটাগরি (ঊহমষরংয ঙষুসঢ়রধফ ঝবধংড়হ ৪ এর ঔঁহরড়ৎ ঈধঃবমড়ৎু) তে দেশসেরা প্রতিযোগীদের পেছনে ফেলে সে ইংলিশ অলিম্পিয়াড গ্লোবাল (ঊহমষরংয ঙষুসঢ়রধফ এষড়নধষ (ঊঙএ) )২০২৬ গ্র্যান্ড ফাইনাল (এৎধহফ ঋরহধষব) তে উত্তীর্ণ হয়েছে।

আগামী ১৭ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ৪-৫ দিনব্যাপী অনুষ্ঠিত হবে  বাংলাদেশ সরকার-অংশীদারিত্বের বৈশ্বিক আসর। ৬ মহাদেশের মেধাবীদের সাথে ফাতেমা সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। ফাতেমা রওনক অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী। সে এবার এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ ফাইভ (এচঅ-৫ )পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম উজ্জ্বল করার জন্য এটি তার সামনে বিশাল সুযোগ। কিন্তু স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা অর্থ। আগামী ৩১ আগস্টের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। যাতায়াত, আবাসন, রেজিস্ট্রেশন ও ভিসা প্রসেসিং ফি বাবদ প্রায় ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা প্রয়োজন। আয়োজকদের হিসাব অনুযায়ী: বিমান ভাড়া ৩০-৪৫ হাজার, ভিসা ফি ১২.৫-১৪ হাজার, হোটেল ১২-২০ হাজার, যাতায়াত ৫-৮ হাজার, খাবার ও সাইটসিয়িং ১০-১৫ হাজার টাকা।

পরিবারে আনন্দঅশ্রু: মা বাবা সহ ৪ সদস্যর সংসারে ফাতেমা সহ তার ছোট ভাই ৪র্থ শ্রেণীর  ইউসুফ আবদুল্লাহ রয়েছে।  তাদের সংসার চলে বাবা রফিকুল হাসান ও মা আসমা ইয়াসমিনের শিক্ষকতার বেতনের টাকায়।

ফাতেমার বাবা বলেন, “মেয়ের সাফল্যে আমরা গর্বিত। কিন্তু এক সঙ্গে ৫ লাখ টাকা জোগাড় করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ঋণ পেতেও সময় লাগবে। তিনি বলেন, তার মেয়ের এই সুবর্ণ সুযোগ যেন টাকার অভাবে হাতছাড়া না হয়।”সেই জন্য আমার মেয়ের পাশে দাঁড়ানোর জন্য সরকার, বিভিন্ন কোম্পানি, প্রতিষ্ঠান ও শিক্ষানুরাগী ব্যক্তিদের সহযোগিতা কামনা করছি।

ফাতেমা রওনক তার অনুভূতি ব্যক্ত করে বলেন, যদি কোন বাঁধা না আসে তাহলে আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম উজ্জ্বল করে ফিরবো ইনশাআল্লাহ। তার লেখা পড়ার সহ সার্বিক সফলতার পেছনে মা-বাবা ও স্কুলের স্যারের অবদান  রয়েছে ।

রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম বলেন, “আমাদের স্কুলের মেয়ে আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে এর চেয়ে গর্বের কিছু নেই। তবে পরিবারের পক্ষে এত টাকা এক সঙ্গে দেওয়া সম্ভব নয়। বিত্তবানরা এগিয়ে এলে ফাতেমা দেশের জন্য গৌরব বয়ে আনতে পারবে। ইওজি (ঊঙএ) কর্তৃপক্ষ জানিয়েছে, এই ফাইনাল শুধু প্রতিযোগিতা নয়। এখানে আন্তর্জাতিক স্পিকার, কূটনীতিকদের সাথে কাজ, ১০% বৃত্তি ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তির সুযোগ রয়েছে।

সহযোগিতার জন্য যোগাযোগ: ফাতেমার বাবা: রফিকুল হাসান বিকাশ: ০১৭৪৮৯৩৭৩২৬ ব্যাংক হিসাব: ৪৬০২৯৩৪০৫৬২৪২, সোনালী ব্যাংক পিএলসি, বাঘা শাখা, রাজশাহী প্রতিষ্ঠান: রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়, বাঘা, রাজশাহী , প্রধান শিক্ষক: বাবুল ইসলাম।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট