রাজশাহীতে ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক ৩
স্টাফ রিপোর্টার
রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর এলাকা থেকে অভিনব কায়দায় যাত্রীবেশে বাসে মাদক পরিবহনকালে দুইজনকে আটক করেছে র্যাব। এসময় উদ্ধার হয়েছে ৭৮ বোতল ফেন্সিডিল। রাজশাহী র্যাব-৫ এর সদস্যরা ৭৮ বোতল ফেন্সিডিল। গত শনিবার দিবাগ রাত দেড়টার দিকে এ অভিযান চালায় র্যাব। আটককৃতরা হলো, অলিউল ইসলাম জীবন ও টিপু সুলতান। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কতিপয় মাদক কারবারী যাত্রীবেশে মাদকের একটি চালান নিয়ে রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছে। এমন খবরে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৭৮ বোতল ফেন্সিডিল, ‘এস্কাফ’ ও ‘ফেয়ারডিল’ ব্র্যান্ডের সিরাপ উদ্ধার হয়। পরে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।
এদিকে র্যাবের অপর একটি দল চারঘাটের তাতারপুর এলাকায় অভিযান চালিয়ে ২২৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব। গত শনিবার দিবাগত রাতে এ অভিযান চালায় র্যাব। আটক মাদক কারবারীর নাম বাসার আলী (৩৫)। তিনি চারঘাটের তাতারপুর এলাকার বাসিন্দা। পরে তাকে চারঘাট থানায় সোপর্দ করা হয়েছে।
