বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি’র গঠনতন্ত্রের ৭ এর (খ) ৬ ধারা অনুযায়ী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এতে আরও বলা হয়, এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।
রুহুল কবির রিজভী আহমেদ বর্তমানে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এরআগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। সূত্র: বাংলাদেশ প্রতিদিন
