গ্রেপ্তার

ধামইরহাটে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

নওগাঁর ধামইরহাটে হত্যা মামলার তদন্তে পাওয়া আসামি ইব্রাহিম হোসেন ওরফে ‘গলাকাটা ইব্রাহিম’কে গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজশাহী র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি দল গত শুক্রবার (১৪ আগস্ট) রাত ১০টায় ধামইরহাট থানার মঙ্গলবাড়ী বাজার পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইব্রাহিম হোসেন (৪৫) জয়পুরহাট সদর উপজেলার শান্তিনগর এলাকার মৃত ইউসুব মোল্লার ছেলে। র‌্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, জয়পুরহাট সদর থানায় গত ২৫ জুলাই একটি মামলা করা হয়। এ মামলার তদন্তে ইব্রাহিম হোসেনকে আসামি হিসেবে পাওয়া যায়। গ্রেপ্তারের পর ইব্রাহিম হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট