নেসকো কেন, রাজশাহীর কোনো প্রতিষ্ঠান কোথাও যাবে না বক্তব্যের পর রাজশাহীর মানুষের ভুয়সী প্রসংশায় ভাসছেন ভূমিমন্ত্রী মিজানুর হমান মিনু

হাবিব আহমেদ

ভুয়সী প্রসংশায় ভাসছেন গণমানুষের নেতা ও উত্তরবঙ্গের সিংহ পুরুষ রাজশাহী-২ (সদর) আসনের এমপি ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রাজশাহী থেকে নর্দান পাওয়ার ইলেকট্রিসিটি সাপ্লাই  কোম্পানী (নেসকো) বগুড়ায় স্থানান্তরের বিষয়টি নিয়ে চরম হতাশার মধ্যে ছিলেন রাজশাহী তথা কয়েকটি জেলার মানুষ। কি হয়, কি হতে পারে, তবে কি রাজশাহী থেকে নেসকোসহ অন্যান্য দপ্তর বগুড়ায় চলে যাচ্ছে। এমন প্রশ্ন ছিল রাজশাহী তথা পুরো বিভাগজুড়ে। মূলত বগুড়ার এক প্রতিমন্ত্রীর বক্তব্যে এমন আলোচনার জন্ম হয় রাজশাহীবাসীর। তারা একটি মাত্র আশার বাণী শোনার অপেক্ষায় ছিলেন। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু গত বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে রাজশাহীবাসীর সেই প্রত্যাশা পূরণ করেছেন। তিনি সরাসরি ঘোষণা দিয়েছেন ‘রাজশাহীর প্রতিষ্ঠান রাজশাহীতে থাকবে’। এই ঘোষণার পরপরই রাজশাহীতে আনন্দ-উল্লাসে মেতে উঠেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তবে ভূমিমন্ত্রীর এই বক্তব্যটি মুর্হূর্তেই ভাইরাল হয়ে যায়। এতে পুরো উত্তরাঞ্চলে এ নিয়ে শুরু হয় আলোচনা। প্রতিটি মানুষ মিজানুর রহমান মিনুর এমন স্পষ্ট বক্তব্যের প্রসংশা শুরু করেন। এ অঞ্চলের প্রায় ৮০ ভাগ মানুষ মিজানুর রহমান মিনুর এ বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার দিয়ে অভিনন্দন জানান। মিজানুর রহমান মিনুকে সিংহ পুরুষ হিসাবে আখ্যায়িত করেন।

রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এক পর্যায়ে বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি দ্ব্যার্থহীন কণ্ঠে বলেন, ‘রাজশাহীর প্রতিষ্ঠান রাজশাহীতে থাকবে। কোনো কন্ট্রাক্টর, কোথায় কি বললো তাতে কিছু যায় আসে না। নেসকো কেন, রাজশাহীর কোনো প্রতিষ্ঠান কোথাও যাবে না। তিনি বলেন, এখানে কিছু লোক আছে, যারা ফ্যাসিস্টদের দালাল, তারা বিষয়টি নিয়ে ষড়যন্ত্র করতে পারে। কিন্তু নো, দিস ইজ রাজশাহী। রাজশাহী হবে ফার্স্ট। আমার কাছে মন্ত্রীত্ব, এমপি বা মেয়রের পদ বড় নয়। এই মাটিতেই আমার জন্ম, এই মাটিতেই আমার মৃত্যু হবে। আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন। নেসকো ইস্যুতে ভূমিমন্ত্রীর এই বক্তব্য রাজশাহীবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়। স্বস্তি ফিরে আসে রাজশাহীর রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে।

এদিকে ভূমিমন্ত্রীর এই বক্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন টাইমলাইন,  ফেসবুক পেইজ ও গ্রুপে। চলতে থাকে বিভিন্ন ধরনের মন্তব্য। শেয়ার হয় হাজার হাজার। ভূমিমন্ত্রী মিনুর এই বক্তব্য পেইজ বা গ্রুপে লাখ লাখ ভিউ ছাড়িয়ে যায়। বিশেষ করে বগুড়ার কয়েকটি ফেসবুক পেইজেও ভূমিমন্ত্রীর এই বক্তব্য আপলোড দেয়া হয়েছে। আমরা বগুড়াবাসি নামে একটি  পেইজ ও গ্রুপে ভূমিমন্ত্রীর ভিডিওতে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভিউ হয়েছে প্রায় ৫ লাখ, কমেন্ট পড়েছে প্রায় ২০ হাজার, আর শেয়ারের পরিমাণ ছিল প্রায় হাজার দেড়েক। এতো এতো কমেন্টের মধ্যে বেশিরভাগই ভূমিমন্ত্রীর প্রসংশা। এই গ্রুপে ভূমিমন্ত্রীকে উত্তরাঞ্চলের সিংহ পুরুষ আখ্যায়িত করা হয়। কমেন্টের মূল বিষয় বস্তু ছিল, ভূমিমন্ত্রীর বক্তব্য। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু শতভাগ সঠিক কথা বলেছেন, এমন কমেন্টের সংখ্যা ছিল বেশি। আমাদের বগুড়া নামে একটি পেইজেও ভূমিমন্ত্রীর বক্তব্য আপলোড করা হয়। সেখানেও ভূমিমন্ত্রীর বক্তব্যের প্রসংশা করা হয়। এই পেইজে গত বুধবার দুপুর ২টা ২০ মিনিটে ভূমিমন্ত্রীর বক্তব্য আপলোড করা হয়। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এর ভিউ ছিল প্রায় ৩লাখ। কমেন্ট ছিল প্রায় সাড়ে তিন হাজার। তরে এই পেইজের ফলোয়াররা সরাসরি কমেন্ট করেন বগুড়ার প্রতিমন্ত্রীকে নিয়ে। নিজের অপকর্মের চিত্র ঢাকতেই ওই প্রতিমন্ত্রী রাজশাহীকে নিয়ে টানাহেচড়া ও নোংরা খেলা খেলছেন এমন কমেন্ট করা হয়েছে। বেশির ভাগ কমেন্টে বলা হয় ভূমিমন্ত্রী রাইট, প্রতিমন্ত্রী রং। আবার অনেকেই কমেন্টে লিখেছেন, বগুড়া সোনারগাঁ বানানো হোক, তাতে আপত্তি নেই, কিন্তু রাজশাহী থেকে অফিস নিয়ে এসে নয়। আবার অনেকেই মন্তব্য করেছেন, বগুড়াকে রাজধানী বানানো হোক, তাতে আমাদের কিছু যায় আসে না। এছাড়াও ভূমিমন্ত্রীর এই বক্তব্য প্রচার করা হয় বিভিন্ন পত্রিকার অনলাইন মিডিয়ায়, প্রচার হয়েছে দেশের প্রায় সবকটি টিভি চ্যানেলে। এছাড়াও প্রচার ও লাইভ সম্প্রচার করা হয় বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেলের ডিজিটাল বিভাগে। আর সাধারণ মানুষ মিডিয়ায় প্রচার হওয়া ভূমিমন্ত্রীর বক্তব্য শেয়ার দেন নিজ নিজ ফেসবুকের টাইনলাইনে।

এদিকে গত বুধবারের ন্যায় ও গতকাল বৃহস্পতিবারও ভূমিমন্ত্রীর বক্তব্য নিয়ে চলেছে ব্যাপক আলোচনা। তিনি যে একজন যোগ্য নেতা সেটি তিনি প্রমাণ করেছেন, প্রতিটি মানুষের মুখে এমন আলোচনা ছিল মুখরোচক। এমন কি সম্প্রতি কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা সভা সেমিনারে বক্তব্যে বিএনপির এমপি, মন্ত্রীদের নিয়ে কঠাক্ষ করে কথা বলেছেন। এসব রাজনৈতিক দলের নেতাদের সঠিক সময়ে সঠিক উত্তরটি দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এটিও এখন এখন আলোচনার মূখ্য বিষয় হিসাবে উঠে এসেছে। রাজশাহীবাসির ভাবনায়, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু একজন সত্যিকার দেশ প্রেমিক। তিনি দেশকে যেমন ভালবাসেন, তেমনি রাজশাহীকেও তিনি সমানভাবে ভালবাসেন। যার কারণে ভূমিমন্ত্রী তার রাজনৈতিক জীবনে রাজশাহীকে ছাড় দিয়ে কখনো কোনো কথা বলেনননি, কিছু করেন নি। তার কাছে রাজশাহী প্রথম। রাজশাহীর প্রশ্নে তিনি আপোষহীন। রাজশাহীর প্রশ্নে তার কাছে পদ পদবি মূল্যহীন, এমন মন্তব্য করেন সাধারণ মানুষ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট