নতুন প্রভাত ডেস্ক আগামী ২৩ মে (শনিবার) ছুটির দাবি জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্তির জন্য এ ছুটি দাবি করেন তারা। এক দিনের ছুটির জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করা হয়েছে। গতকাল বুধবার প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের হয়ে চার শিক্ষক নেতা এ আবেদন করেন। আবেদনে তারা বলেছেন, তারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। অন্যান্য সরকারি ডিপার্টমেন্টের ন্যায় প্রতি তিন বছর পরপর শ্রান্তি বিনোদন ভাতা পাওয়ার কথা থাকলেও ভ্যাকেশনাল ডিপার্টমেন্টের কারণে সময়মতো ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহার ছুটি না পাওয়ায় তারা যথাসময়ে ভাতা প্রাপ্তি থেকে বঞ্চিত হন। আসন্ন কোরবানির ঈদের ছুটিতেও শিক্ষকরা একই সমস্যায় পড়তে যাচ্ছেন জানিয়ে তারা বলেন, শিশুদের শিখন-ঘাটতি পূরণে ১০টি শনিবার প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ক্লাস চলমান রয়েছে। ঈদ-উল-আযহার ছুটি শুরু হচ্ছে ২৪ মে (রবিবার) থেকে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত ১২ কর্মদিবস। এর আগে ২২ মে (শুক্রবার), ২৩ মে (শনিবার) এবং ৫ জুন (শুক্রবার) হিসেব করলে ১৫ দিনের ছুটি মেলানো সম্ভব হওয়ায় শিক্ষকরা শাস্তি বিনোদন ভাতা পেতে পারেন। ২৩ মে (শনিবার) বিদ্যালয় খোলা থাকায় হিসেবমতো মোট ছুটি ১৫ দিন না হওয়ায় শিক্ষকরা শ্রান্তি বিনোদন ভাতা থেকে এ বছরও বঞ্চিত হচ্ছেন জানিয়ে শিক্ষক নেতারা বলেন, এতে তিন বছর পরপর শ্রান্তি বিনোদন ভাতা পেতে শিক্ষকদের চার থেকে পাঁচ বছর লেগে যাবে। এ জন্য শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্তির বিষয়টি বিবেচনা করে ২৩ মে (শনিবার) প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করার দাবি জানিয়েছেন তারা। সূত্র : কালের কণ্ঠ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ ৯ জুলাই

আগামী ৯ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা। শিক্ষার্থীরা যাতে খুব সহজেই তাদের কাঙ্ক্ষিত ফল সংগ্রহ করতে পারেন, সেজন্য দ্রুত গতিতে চলছে ফল প্রস্তুতের কাজ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার মূলত দুটি বিশেষ পদ্ধতিতে ঘরে বসেই ফল সংগ্রহ করা যাবে।ইতিমধ্যেই অধিদপ্তরের আইপিইএমআইএস সিস্টেমে (লাইভ সার্ভার) ফল দেখার লিংক উন্মুক্ত করা হয়েছে। এর পাশাপাশি মোবাইল এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানান, আগামী ৯ জুলাই প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশের পরপরই তা অনলাইনে এবং শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। ১. অনলাইন: অনলাইনে রেজাল্ট দেখার অফিশিয়াল মাধ্যম হলো আইপিইএমআইএস (ওচঊগওঝ) পোর্টাল। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা যঃঃঢ়ং://রঢ়বসরং.ফঢ়ব.মড়া.নফ/ বা নির্দিষ্ট আইপিইএমআইএস সার্ভারে গিয়ে রোল নম্বর এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সহজেই মার্কশিটসহ ফল দেখতে পারবেন। ২. এসএমএস: অনলাইনের পাশাপাশি মোবাইল মেসেজের মাধ্যমেও ফল জানা যাবে। তবে অধিদপ্তর জানিয়েছে, এসএমএসে ফল দেখার সঠিক পদ্ধতিটি এখনো সম্পূর্ণ চূড়ান্ত হয়নি। এসএসসি পরীক্ষার ফল যেভাবে এসএমএসে দেখা যায়, প্রায় একই নিয়মে এই ফলও দেখা যাবে। টেলিটকের সঙ্গে আলোচনা করে দুই-চার দিনের মধ্যেই এই প্রক্রিয়াটি চূড়ান্ত করা হবে এবং জেলাগুলোতে জানিয়ে দেওয়া হবে।
 
 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট