মহাদেবপুরে এমপির নির্দেশে সরানো হলো নিম্নমানের ইট

মহাদেবপুরে এমপির নির্দেশে সরানো হলো নিম্নমানের ইট

নওগাঁর মহাদেবপুর উপজেলায় নির্মাণাধীন একটি সড়কে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের নজরে এলে তাঁর নির্দেশে ওই ইট সরিয়ে নেওয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার হাতুর ইউনিয়নের সাগরইল গ্রামে প্রায় ১ হাজার ১০০ মিটার সড়ক এইচবিবি করণের একটি প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় নিতপুরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে, নির্ধারিত ১ নম্বর ইটের পরিবর্তে নিম্নমানের ইট ব্যবহার করে কাজ শুরু করা হয়।

স্থানীয়রা বিষয়টি সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের নজরে আনলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে সংশ্লিষ্টদের উদ্যোগে সড়ক থেকে নিম্নমানের ইট তুলে ফেলা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে সরেজমিনে দেখা যায়, সড়কের কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে। রাস্তার ওপর বিছানো নিম্নমানের ইটগুলো তুলে পাশে স্তুপ করে রাখা হয়েছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সোহেল রানা বলেন, প্রকল্পের জন্য ১ নম্বর ইটই ক্রয় করা হয়েছিল। তবে পরিবহন শ্রমিকদের ভুলে কিছু নিম্নমানের ইট সরবরাহ করা হয়, যা শনাক্ত হওয়ার পরই সরিয়ে নেওয়া হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী বলেন, সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী শতভাগ স্বচ্ছতার সঙ্গে প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts

  • মহাদেবপুরে মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

    মহাদেবপুর প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে আয়োজিত এনজিও সমন্বয় সভায় অন্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. গোলাম রব্বানী,…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • পোরশায় শিক্ষক সমিতি গঠন

    পোরশা প্রতিনিধি : নওগাঁর পোরশায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার তিন বছর মেয়াদে কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার কাতিপুর কলিনগর উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে নিস্কিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান শাহ্ এর সভাপতিত্বে উক্ত কমিটি গঠন করা হয়। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের উপস্থিতিতে এবং সর্বসম্মতিতে সভাপতি পদে…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • নওগাঁয় পশুখাদ্য মিলে অভিযানেতোপের মুখে ম্যাজিস্টেট, জরিমানা

    নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলায় অবৈধভাবে পশুখাদ্য উৎপাদন মিলে অভিযান পরিচালনার সময় তোপের মুখে পড়েন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে এসময় মিল মালিক ওমর ফারুক (তপন) পশুখাদ্য উৎপাদনের স্বপক্ষে প্রমাণস্বরুপ কোন ধরনের লাইসেন্স বা কাগজপত্র দেখাতে না পারায় ১৫ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় সদর উপজেলার রজাকপুর (মল্লিকা ইনের পাশে) এলাকায়…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • মহাদেবপুরে সভা অনুষ্ঠিত

    মহাদেবপুর প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে উপজেলা সুশীল সমাজ সংগঠন (সিএসও) এর ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে রবিবার (২৬ এপ্রিল) দুপুরে মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে এনগেজ প্রকল্পের আওতায় উপজেলা সুশীল সমাজ সংগঠন (সিএসও) এর সদস্যদের নিয়ে…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • |

    পোরশায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

    পোরশা প্রতিনিধি : নওগাঁর পোরশায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাকিবুল ইসলাম উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • নওগাঁয় বাস ও সিএনজি শ্রমিকদের দ্বন্দ্বের অবসান; সাড়ে ৪ ঘন্টা পর স্বাভাবিক

    নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বাস ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের দ্বন্দ্বের অবসান, অবশেষে জেলার অভ্যন্তরিন সকল রুটে প্রায় সাড়ে ৪ ঘন্টা বাস চলাচল স্বাভাবিক। রোববার দুপুর ১২ টা থেকে বিকেল সাড়ে সাড়ে ৪টা পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল। বাস শ্রমিকদের দাবি, প্রশাসন থেকে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী উঠানোয়…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন