গোদাগাড়ীতে দুর্নীতিবিরোধী প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোদাগাড়ী দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হলো দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ এনামুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুল ইসলাম, বাংলাদেশ ডিবেট ক্লাবের এক্স প্রেসিডেন্ট মোহাম্মদ প্রিয়াম হোসেন মারুফ, রাজশাহী কলেজ ডিবেট ফোরাম মেম্বার আব্দুল্লাহহেল বাকী ও প্রকৌশলী মো.আব্দুল আওয়াল। শুরুতে দুর্নীতিবিরোধী র‌্যালী ডাইংপাড়া চত্বর প্রদক্ষিণ করে।  এই আয়োজনে আটটি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে চূড়ান্ত পর্বে আবতীর্ণ হয় প্রেমতলী সুকবাসিয়া উচ্চ বিদ্যালয় ও মহিশালবাড়ী আল ইসলাহ ইসলামী একাডেমি। চ্যাম্পিয়ন দল প্রেমতলী সুকবাসিয়া উচ্চ বিদ্যালয়। অপরদিকে রচনা প্রতিযোগিতায় প্রথম হয় ভাটোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়। শেষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শ্রেষ্ঠ বক্তা হন চ্যাম্পিয়ন দলের তার্কিক কোয়েল সরকার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এসএম তিতুমীর। প্রেস বিজ্ঞপ্তি
 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট