মহাদেবপুর থানার নবনির্মিত চার তলা ভবন উদ্বোধন

মহাদেবপুর প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর থানার নব নির্মিত চার তলা ভবনের উদ্বোধন ও কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২০ জুন) বিকেলে মহাদেবপুর থানার নতুন ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উদ্বোধন ও বক্তব্য রাখেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল। নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ জাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মহিউর রহমান প্রমুখ। প্রধান অতিথি ফজলে হুদা বাবুল এমপি বলেন, এলাকার আইন শৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ বিএনপির প্রতিটি নেতা কর্মীদের এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে, দেশ ও দেশের মানুষের জান-মাল রক্ষায় পুলিশের পাশাপাশি প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট